‘দ্য রিং’ ও ‘লিলো’ খ্যাত হলিউড স্টার ডাভেইগ চেজ়ের অকাল মৃত্যু, বয়স হয়েছিল ৩৫
তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ম্যানেজার জন রায়ান জুনিয়র বলেন, ‘মানুষ হিসেবে ওর কোনও তুলনা হয় না। বিড়াল অসম্ভব ভালোবাসত এবং আমাদের সঙ্গে ক্যাট রেসকিউ অর্গানাইজেশনের হয়ে কাজও করত। তবে ডেভিইগ একটু নিজের মতো একান্তে থাকতেই পছন্দ করত।’
নেভাদা এবং লস অ্যাঞ্জেলস— উভয় জায়গাতেই ডাভেইগের বাড়ি ছিল। বছরের পর বছর তিনি একাই লাস ভেগাসের বাড়িতে কাটিয়ে দিতেন এবং বড় বড় ছবির অফার নির্দ্বিধায় ফিরিয়ে দিয়ে স্বাধীন বা ‘ইন্ডিপেন্ডেন্ট’ চলচ্চিত্রে কাজ করেছেন। হলিউড অভিনেত্রী হলেও গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক বা খ্যাতি পছন্দ করতেন না ডেভিইগ। তার চেয়ে রেস্তোরাঁয় সাধারণ খাওয়া-দাওয়া সেরে বাড়িতে ফিরে বিড়ালদের সঙ্গে সময় কাটানোই ওর বেশি প্রিয় ছিল। অভিনয় ভালোবাসলেও তারকাসুলভ মোহ অভিনেত্রীর ছিল না।