ওডিশায় পুলিশ ভ্যানে লাফ ভাল্লুকের! মথিলি সীমান্তে আতঙ্ক
পুলিশ ভ্যানে ভাল্লুকের লাফ!
স্থানীয় পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দাইগুড়া গ্রামের কাছে জাতীয় সড়কের পাশে প্রথম ভালুকটিকে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা দিয়ে যে গাড়িগুলি যাচ্ছিল, সেগুলির দিকে তেড়ে যাচ্ছিল সেটি।
খবর পেয়ে ভালুকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় মথিলি থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উদ্ধারকাজ চলাকালীন আচমকাই ভালুকটি তেড়ে যায় পুলিশের একটি পিসিআর (PCR) ভ্যানের দিকে। সেটিতে ওঠার চেষ্টা করে সে। এই আকস্মিক হামলায় পুলিশকর্মী ও উপস্থিত জনতার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।