পুতিন-ক্রিটিক শিল্পীকে কি ‘গুপ্তখুন’ পোল্যান্ডে!
এই সময়: শত্রুর শেষ রাখতে নেই— রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি আবারও তাঁর চেনা স্টাইলে? খ্যাতনামা এক চিত্রশিল্পীর রহস্যজনক ভাবে পোল্যান্ডে খুন হয়ে যাওয়া নিয়ে ফের সেই প্রশ্নটা উঠে গেল। একাধিক মিডিয়া সূত্রের খবর, পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেই ফেমাস রুশ শিল্পী সেমিওন স্ক্রেপেটস্কিকে পোল্যান্ডে গুলি করে খুন করেছে একদল দুষ্কৃতী। তারা কারা, এখনও পরিচয় মেলেনি। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। তবে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের দাবি, এই গুপ্তখুনের পিছনে মস্কো ছাড়া আর কারও হাত থাকতেই পারে না!