ডায়াপার-চোর ধরতে গিয়ে গুলি, নিহত শিশু, কাঠগড়ায় আমেরিকার পুলিশ - 24 Ghanta Bangla News
Home

ডায়াপার-চোর ধরতে গিয়ে গুলি, নিহত শিশু, কাঠগড়ায় আমেরিকার পুলিশ

Spread the love

এই সময়: মাত্র এক বছরের কৃষ্ণাঙ্গ দুধের শিশুকে গুলি করে মারল আমেরিকার পুলিশ! মিসিসিপির সেনাটোবিয়ায় একটি ওয়ালমার্টের পার্কিং লটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম কোহেন উইলে। অভিযোগ, তার মা ও এক আত্মীয়া নাকি ওয়ালমার্ট থেকে ডায়াপার চুরি করে গাড়িতে করে পালাচ্ছিলেন। সেই সময়ে এক পুলিশকর্মী গুলি চালাতে শুরু করেন। মায়ের কোলে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হয়ে কোহেনের মৃত্যু হয়। দুই মহিলার এক জন গুরুতর আহত হন। পুলিশের বক্তব্য, গাড়িটি নাকি তাদের চাপা দেওয়ার অভিপ্রায়ে ধেয়ে আসছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *