Shiv Sena (UBT) Rebel MPs Maharashtra: আর 'শিন্ডে মডেল' নয়, মহারাষ্ট্রে কাকলি মডেল! রাতারাতি 'আন-রিচেবল' সাংসদরা, আরেক দলের সাংসদরাও আলাদা ফ্রন্ট গড়ছে আজ? | After Shinde Model, Is Maharashtra Seeing a 'Kakoli Model'? Shiv Sena (UBT) Rebel MPs Phone Unreachable, Meeting in Delhi Fuel New Front Speculation - 24 Ghanta Bangla News
Home

Shiv Sena (UBT) Rebel MPs Maharashtra: আর ‘শিন্ডে মডেল’ নয়, মহারাষ্ট্রে কাকলি মডেল! রাতারাতি ‘আন-রিচেবল’ সাংসদরা, আরেক দলের সাংসদরাও আলাদা ফ্রন্ট গড়ছে আজ? | After Shinde Model, Is Maharashtra Seeing a ‘Kakoli Model’? Shiv Sena (UBT) Rebel MPs Phone Unreachable, Meeting in Delhi Fuel New Front Speculation

Spread the love

উদ্ধব ঠাকরের শিবিরে ফের ভাঙন?Image Credit: PTI

মুম্বই: একবার ভেঙে টুকরো হয়েছে দল। আবার ধাক্কা। শিবসেনা থেকে ভেঙে শিবসেনা ও শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) তৈরি হয়েছিল। এবার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সেই শিবসেনাও ভাঙতে চলেছে আবার। শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র বেশ কয়েকজন সাংসদরা হঠাৎ উধাও হয়ে গিয়েছেন। তাদের ফোনও সুইচ অফ। সূত্রের খবর, এই সাংসদরা শিবির বদলে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিতে চলেছেন। আজ, বুধবারই দিল্লিতে তারা  মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Eknath Shinde)-র সঙ্গে দেখা করবেন। 

কাকলি মডেল-

ক’দিন আগেই গোটা দেশ রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) ভাঙন দেখেছে। কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastider) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ আলাদা ফ্রন্ট গড়তে চেয়েছিলেন লোকসভায়। পরে তারা আইনি জটিলতা এড়াতে এবং দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে এনসিপিআই (NCPI) নামক ছোট একটি দলের সঙ্গে মিশে যান। এই দল কেন্দ্রে এনডিএ (NDA)-কে সমর্থন করছে।

শিন্ডে মডেল-

এতদিন কাকলি ঘোষ দস্তিদারদের এই বিদ্রোহকে অনেকেই মহারাষ্ট্রের শিন্ডে মডেলের সঙ্গে তুলনা করছিলেন। একনাথ শিন্ডে যেভাবে শিবসেনা থেকে ৪০ জন বিধায়ককে নিয়ে বেরিয়ে আলাদা শিবির তৈরি করে বিজেপি সরকারে যোগ দেন এবং নিজেদেরই আসল শিবসেনা বলে প্রমাণিত করেন, সেই মডেলই অনুসরণ করছিলেন কাকলী-সুদীপরা। এখন আবার কাকলী মডেলেই মহারাষ্ট্রে নতুন করে দলে ভাঙন।

শিবসেনা (ইউবিটি)-র বিদ্রোহী কারা?

জানা গিয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা দলের অন্তত ছয়জন সাংসদ দল বদল করার চেষ্টা করছেন। এই তালিকায় রয়েছে সঞ্চয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অস্তিকর, ওমরাজে নিম্বলকর, ভাউসাহেব ওয়াকচৌরে ও সঞ্জয় যাদব। পরে রাজাভাউ ওয়াজে-র নামও শোনা যায় যিনি বিক্ষুব্ধ শিবিরে যোগ দিতে উৎসুক। এই দল ভাঙা ও দল বদলের চেষ্টার পোশাকি নাম দেওয়া হয়েছে “অপারেশন টাইগার”।

উদ্ধব ঠাকরে নিজে ও তাঁর দলের শীর্ষ নেতারা ব্যক্তিগতভাবে বিক্ষুব্ধ ওই সাংসদদের সঙ্গে যোগাযোগ করে, তাদের বোঝানোর চেষ্টা করেছেন। তবে আজ থেকে সেই বিক্ষুব্ধ সাংসদরা ‘নট রিচেবল’ হয়ে গিয়েছেন। আজ দিল্লিতে তাদের সংসদীয় কমিটির বৈঠক রয়েছে।

শিন্ডের গেম প্ল্যান?

এদিকে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রয়েছেন দিল্লিতে। সূত্রের খবর, তিনি লোকসভার সাংসদ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন এবং উদ্ধব শিবিরের সাংসদের তাঁর দলে যোগদানের কথা জানাতে পারেন।

সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা দলের বিক্ষুব্ধ সাংসদরা আজ দিল্লিতে শ্রীকান্ত শিন্ডের বাড়িতে দেখা করবেন। ওই বৈঠকে শ্রীকান্তের পাশাপাশি একনাথ শিন্ডেও থাকবেন। বৈঠক শেষের পর তারা লোকসভার স্পিকার ওম  বিড়লার সঙ্গে দেখা করতে যাবেন। নিজেদের আলাদা ফ্রন্ট তৈরির কথা জানাবেন। এই ফ্রন্ট স্বীকৃতি পেলেই তা একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে মিশে যাবে।

একনাথ শিন্ডের দলের নেতা তথা মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনাইক এই বিষয়ে বলেছেন, “যদি সাংসদ-বিধায়কদের মতো জনপ্রতিনিধি তাদের দলের নেতৃত্বকে বিশ্বাস না করে, তারা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের আদর্শে বিশ্বাসী হন এবং একনাথ শিন্ডের নেতৃত্বকে মেনে নিতে চান, তাহলে শিবসেনার দরজা তাদের জন্য খোলা রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *