সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী! নিজে হাতে পরিষ্কার করলেন গঙ্গার ঘাট - 24 Ghanta Bangla News
Home

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী! নিজে হাতে পরিষ্কার করলেন গঙ্গার ঘাট

Spread the love

কলকাতা: রাজ্যকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে এবার পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার সাতসকালে গঙ্গার ঘাট পরিষ্কার করতে বাগবাজারের মায়ের ঘাটে ‘স্বচ্ছতা অভিযান’-এ সামিল হলেন…

কলকাতা: রাজ্যকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে এবার পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার সাতসকালে গঙ্গার ঘাট পরিষ্কার করতে বাগবাজারের মায়ের ঘাটে ‘স্বচ্ছতা অভিযান’-এ সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari Swachhata Abhiyan)

এদিন মুখ্যমন্ত্রীর এই পরিচ্ছন্নতা অভিযানে তাঁর সঙ্গী হয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। গঙ্গার ঘাট পরিষ্কারের এই উদ্যোগে উপস্থিত ছিলেন- পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী৷

গঙ্গার ঘাট পরিচ্ছন্নতায় কড়া নজর রাজ্যের

গঙ্গার ঘাটগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে যে বর্তমান রাজ্য সরকার কতটা বদ্ধপরিকর, এদিনের এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রে খবর, গঙ্গার দূষণ রোধ, পুণ্যার্থীদের জন্য ঘাটগুলির সার্বিক উন্নয়ন এবং সৌন্দর্য্যায়নের লক্ষ্যে আগামী দিনে এই ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি আরও ব্যাপকভাবে গ্রহণ করবে রাজ্য সরকার।

সকাল থেকেই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের এই উদ্যোগ দেখতে বাগবাজার এলাকায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাতে ঝাড়ু তুলে নিয়ে এবং আবর্জনা পরিষ্কার করে রাজ্যের সাধারণ নাগরিকদের কাছে পরিচ্ছন্নতা বজায় রাখার এক ইতিবাচক বার্তা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। গাছও লাগান তাঁরা৷ এর পর মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *