Jan kalyan Shivir: অন্নপূর্ণা যোজনা বা আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করতে চান? আপনার বাড়ির কাছে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে, এই ভাবে দেখে নিন... | Want to Apply for Ayushman Bharat or Annapurna Yojana? Find the Nearest Jan Kalyan Shivir Location Online Easily, Know Step by Step Process - 24 Ghanta Bangla News
Home

Jan kalyan Shivir: অন্নপূর্ণা যোজনা বা আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করতে চান? আপনার বাড়ির কাছে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে, এই ভাবে দেখে নিন… | Want to Apply for Ayushman Bharat or Annapurna Yojana? Find the Nearest Jan Kalyan Shivir Location Online Easily, Know Step by Step Process

Spread the love

কলকাতা: কেন্দ্রের পর রাজ্যেও বিজেপি সরকার। আর ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্যে একের পর এক সরকারি জনকল্যাণমূলক স্কিম চালু হয়েছে। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Scheme) প্রকল্প থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), যুব শক্তি স্কিম (Yuva Shakti Scheme)- সরকারি স্কিম অনেক। এই সমস্ত স্কিম এক ছাতার তলায় আনতে চালু করা হয়েছে জনকল্যাণ শিবির (Jan Kalyan Shivir)। সমস্ত সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই শিবির থেকে। ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত রাজ্যে প্রথম ধাপে জনকল্যাণ শিবির চলছে। আপনার বাড়ির কাছে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে, কী করে জানবেন?

গোটা রাজ্যেই চলছে জনকল্যাণ শিবির। গত ১৫ জুন  নন্দীগ্রাম থেকে জনকল্য়াণ শিবিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিটি ব্লকে ব্লকে মিলিয়ে মোট ১১০০ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি ব্লকের বাসিন্দারা সেখানে গিয়ে নিজের প্রয়োজনীয় স্কিমে আবেদন করতে পারবেন।

অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যুবশক্তি প্রকল্প, পিএম কিসান যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে আবেদন করা যাবে। এছাড়া ভোটার কার্ড, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে যদি কোনও ভুল থাকে, তাও সংশোধন করা যাবে এই শিবির থেকে আবেদন করে।

কীভাবে আপনার বাড়ির কাছের জনকল্যাণ শিবির কীভাবে খুঁজবেন?

  • এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের জনকল্য়াণ শিবির ওয়েবসাইট- https://jks.wb.gov.in/Public/KnowYourCampLocation.aspx – এ ক্লিক করতে হবে।
  • তারপর জেলা, ব্লক ও ওয়ার্ড সিলেক্ট করতে হবে।
  • তাহলেই নীচে তালিকা চলে আসবে, যেখানে আপনার ব্লকে কোথায় কোথায় জনকল্যাণ শিবির বসেছে, তা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *