FIFA World Cup 2026: সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, ম্যাচের আগেই চর্চায় আর্জেন্টিনা ও আলজেরিয়া! | Clashes Break Out Between Argentina and Algeria Fans in Times Square Ahead of World Cup Opener - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026: সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, ম্যাচের আগেই চর্চায় আর্জেন্টিনা ও আলজেরিয়া! | Clashes Break Out Between Argentina and Algeria Fans in Times Square Ahead of World Cup Opener

Spread the love

সেলিব্রেশনে ব্যস্ত আলজেরিয়ার সমর্থক!Image Credit: Getty Images

টাইমস স্কোয়ার : আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। তবে তার আগেই প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই দেশের সমর্থকরা। আর্জেন্টিনা ও আলজেরিয়া (Algeria) ম্যাচের আগেই টাইমস স্কোয়ারে (Times Square) শুরু হয়েছিল দুই দেশের সমর্থকদের মধ্যে ঝামেলা, মারামারি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে সামান্য বাগবিতণ্ডা থেকে ঝামেলা শুরু হওয়ার পর তা হাতাহাতি ও মারামারির রূপ নেয়। এর পরেই পুলিশ সেখানে এসে দুই দলের সমর্থকদের আলাদা করে দেয়। প্রথমে দুই পক্ষই নিজের নিজের দলকে সমর্থন করা শুরু করলেও পরে তা সংঘর্ষে পরিণত হয়। খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় ও দুই পক্ষকে আলাদা করে দেওয়ার ফলে কেউ হতাহত বা আহত হননি। গ্ৰুপ জে-র ম্যাচে আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেই ম্যাচকে ঘিরে ও আর্জেন্টিনাকে সমর্থন করতে গোটা বিশ্ব থেকে অনেকেই পাড়ি দিয়েছেন আমেরিকাতে। তবে এই ম্যাচ নিয়ে চমক আছে কারণ আলজেরিয়া যথেষ্ট শক্তিশালী একটি দল। ২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন মেসিরা। যদিও, পরে তাঁরাই চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপে।

২০১৪ সালের পর আবার বিশ্বকাপ খেলছে আলজেরিয়া। আলজেরিয়া দলে রয়েছেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। দুই দেশের মধ্যে তুলনা করলেও আলজেরিয়া একদমই দুর্বল নয়। তবে, বিশ্বকাপে ইতিমধ্যেই চমকে দিয়েছে কেপ ভার্দে, ইরানের মতো দলগুলি। সেই দলে নাম লেখাতে পারবে আলজেরিয়া? সেই দিকেই নজর থাকবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *