সিট না পাওয়ার রাগে ট্রেনে ছড়াল বোমাতঙ্ক! গ্রেপ্তার যুবক, দু'দিনেই ফিকে মোরেনার মর্মান্তিক স্মৃতি? - 24 Ghanta Bangla News
Home

সিট না পাওয়ার রাগে ট্রেনে ছড়াল বোমাতঙ্ক! গ্রেপ্তার যুবক, দু’দিনেই ফিকে মোরেনার মর্মান্তিক স্মৃতি?

Spread the love

সিট না পেয়েই বোমার গুজব

লখনৌ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার লখনৌয়ের ঐশবাগ (Aishbagh) স্টেশনে একটি লোকাল ট্রেনে এই ঘটনা ঘটে। ধৃত যুবকের নাম সাইনি জ্যাকি (২৬)। সে আদতে তেলঙ্গানার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ট্রেনে উঠে বসার কোনও জায়গা না পেয়ে, সেই ক্ষোভ থেকেই ওই যুবক ট্রেনে বোমা আছে বলে ভুয়ো খবর রটিয়েছিল। মুহূর্তের মধ্যে আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় GRP এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। বম্ব স্কোয়াড এনে ট্রেনের প্রতিটি কোচে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও কোনও বিস্ফোরক মেলেনি। ফলে ট্রেনটিকে নিরাপদ বলে ঘোষণা করা হয়।

এর পরে সেটি তার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তবে ওই সাইনি জ্যাকি সেই ট্রেনে যেতে পারেনি। তাকে থেকে যেতে হয়েছে রেলপুলিশের সঙ্গে। জিজ্ঞাসাবাদের জন্য আরও এক যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা IANS.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *