বাজার থেকে ডিম কিনছেন? টাটকা না পুরোনো, সহজেই বুঝবেন কী ভাবে? জানুন উপায়
ডিম টাটকা কি না তা জানার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হলো ফ্লোট টেস্ট বা জলে ভাসানোর পরীক্ষা। এর জন্য প্রয়োজন শুধু একটি বাটি এবং ঠান্ডা জল।
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল নিন যাতে ডিম পুরোপুরি ডুবে যায়। এবার ডিমটিকে আস্তে করে জলে ছেড়ে দিন। যদি ডিম একেবারে তলায় গিয়ে শুয়ে থাকে, তাহলে বুঝতে হবে ডিম একদম টাটকা।
যদি ডিম তলায় পৌঁছে সোজা হয়ে দাঁড়িয়ে যায় বা কিছুটা কাত হয়ে থাকে, তা হলে সেটি কয়েক দিনের পুরোনো ডিম। তবে সাধারণত এমন ডিম খাওয়ার জন্য নিরাপদ। বেশিদিন স্টোর করে রাখতে পারবেন না, তাই কেনার সময় সেটাও মাথায় রাখুন।
কিন্তু যদি ডিমটি জলের উপর ভেসে ওঠে, তাহলে সেটি ব্যবহার না করাই ভালো। পুরোনো ডিম হলে এমন হয় এবং তা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।