বড় পরিকল্পনা ছিল ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রীর? পুলিশের জালে ৮ | 8 Arrested Over Falta Violence Demanding Jahangir Khan’s Release, Police Launch Major Crackdown
‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে ছাড়ার দাবিতে গতকাল ফলতার শতল কলসায় বেআইনিভাবে জমায়েত। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং বিদ্বেষমূলক হিংসা ছড়ানোর অভিযোগে আট জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে ১৫ জনের বিরুদ্ধে। এই তালিকায় জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবির নাম রয়েছে। ৮ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।