প্রেমিকার সঙ্গে বচসার পরেই কিশোরের আত্মহত্যা, কিশোরীর বাড়িতে ভাঙচুর পরিবারের - 24 Ghanta Bangla News
Home

প্রেমিকার সঙ্গে বচসার পরেই কিশোরের আত্মহত্যা, কিশোরীর বাড়িতে ভাঙচুর পরিবারের

Spread the love

ঘটনা জানাজানি হতেই ওই কিশোরীর বাড়িতে চড়াও হয় পরিবারের সদস্যরা। বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। কাজল বলেন, ‘প্রতিবেশী এক মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি কিছুদিন আগে জানতে পারি। আমি ছেলেকে এখানকার স্কুল ছাড়িয়ে মুম্বই নিয়ে যাই। ভেবেছিলাম দূরে গিয়ে ছেলের মানসিকতার পরিবর্তন হবে। গত সপ্তাহে বুধবার স্ত্রী ও ছেলে ছত্রপুরে ফিরে আসে। তারপরই এই অঘটন।’ তবে ওই কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ওর তেমন কোনও সম্পর্ক ছিল না। প্রতিবেশী হিসেবে যাতায়াত ছিল মাত্র। এখন অকারণে আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই সব জানতে পারবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *