প্রতিবাদ করায় কাজ হারিয়েছেন, পেয়েছেন খুন-ধর্ষণের হুমকিও! মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী
দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভোথু বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পরিচিত। তবে সেই স্পষ্ট কথা বলার জন্য তাঁকে যে বড় মূল্য দিতে হয়েছে, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। পার্বতীর দাবি, চলচ্চিত্র জগতের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার পরে তাঁকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। শুধু সমালোচনাই নয়, মৃত্যুর হুমকি এবং ধর্ষণের হুমকিও পেয়েছেন তিনি। এমনকী বেশ কয়েকটি বড় ছবির কাজও তাঁর হাতছাড়া হয়েছে।