অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, শোরগোল মাদারিহাটে | Health Workers Allegedly Assaulted in Madarihat After Student Falls Ill Following Filariasis Medication
ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর পরেই অসুস্থ হয়ে পড়ল ছাত্রী। অভিযোগ অভিভাবকদের। আর সেই অভিযোগ তুলেই কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল ছাত্রীর পরিবারের বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মীদের মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে। ঘটনার প্রতিবাদে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যকর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মাদারিহাট ব্লকের স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভও দেখান। ছাত্রীর মা ও বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।