বর্ষাতেও হতে পারে জঙ্গল সাফারি, দেশের কোথায় কোথায় রয়েছে সেই সুযোগ?
জুলাই মাসে এসব জঙ্গলে ঘুরতে গেলে খরচ নির্ভর করে গন্তব্য, সাফারি জ়োন, থাকার ধরন এবং যাতায়াতের উপর। সাধারণ ভাবে ২-৩ দিনের একটি বাজেট ট্রিপে জনপ্রতি খরচ হতে পারে প্রায় ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা। মাঝারি বাজেটের ভ্রমণকারীদের জন্য খরচ ১৮,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে হতে পারে। অন্যদিকে বিলাসবহুল রিসর্ট ও ব্যক্তিগত সাফারি বেছে নিলে খরচ ৫০,০০০ টাকারও বেশি হতে পারে।
বর্ষাকালে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকায় অনেক হোটেল ও রিসর্ট বিশেষ ছাড়ও দিয়ে থাকে। তাই প্রকৃতির সবুজ রূপের মধ্যে বন্যপ্রাণীর খোঁজে বেরোতে চাইলে জুলাই মাসের এই গন্তব্যগুলি হতে পারে আদর্শ পছন্দ।