ফের মাঝআকাশে যান্ত্রিক ক্রুটি, জেড্ডামুখী এয়ার ইন্ডিয়ার উড়ান ফিরল কেরালায় - 24 Ghanta Bangla News
Home

ফের মাঝআকাশে যান্ত্রিক ক্রুটি, জেড্ডামুখী এয়ার ইন্ডিয়ার উড়ান ফিরল কেরালায়

Spread the love

আবারও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আন্তর্জাতিক রুটের উড়ানে বিপত্তি। মাঝপথ থেকেই কেরালার কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরল বিমানটি। সৌদি আরবের শহর জেদ্দায় যাওয়ার কথা ছিল উড়ানটির। টেকঅফের কিছুক্ষণ পড়েই যান্ত্রিক ক্রুটি নজরে পড়ায় তড়িঘড়ি আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের ১৮০-র বেশি যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে Air India Express–এর এই আন্তর্জাতিক উড়ানটি কান্নুর থেকে জেদ্দা রওনা দেয়। বিমানবন্দর সূত্র খবর, টেকঅফের পরে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যাত্রা শুরু হওয়ার প্রায় দু’ঘণ্টা পরে পাইলটরা লক্ষ্য করেন বিমানের একটি ইঞ্জিনে এমার্জেন্সি লাইট জ্বলছে। এর পরেই নিরাপত্তার স্বার্থে তাঁরা বিমান ফেরানোর সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিনের সতর্কীকরণ আলো জ্বলায় প্রোটোকল মেনে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। পরে যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অপেক্ষার সময়ে যাত্রীদের হোটেলে থাকার এবং খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র বলেন, ‘এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।’

প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় বিমানের ফুয়েল ফিল্টারে একটি সমস্যা ধরা পড়েছে বলে সূত্রের দাবি। যদিও বিমান সংস্থা এখনও এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *