দুয়াকে বেশি সামলায় কে? জামাই রণবীরের প্রশংসা করে কী বললেন শ্বশুরমশাই প্রকাশ পাড়ুকোন? - 24 Ghanta Bangla News
Home

দুয়াকে বেশি সামলায় কে? জামাই রণবীরের প্রশংসা করে কী বললেন শ্বশুরমশাই প্রকাশ পাড়ুকোন?

Spread the love

আট বছরের দাম্পত্য জীবন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। তার আগে বেশ কয়েক বছর প্রেমও করেছেন তাঁরা। তবে মেয়ে-জামাইয়ের প্রেম থেকে সংসার নিয়ে কখনওই কথা বলতে দেখা যায়নি দীপিকার বাবা তথা কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে। তবে এ বার জামাইয়ের বক্স অফিস সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে প্রশংসায় পঞ্চমুখ তিনি। একইসঙ্গে কন্যা দীপিকাকে মা রূপে দেখার অভিজ্ঞতাও ভাগ করলেন ব্যাডমিন্টন তারকা।

২০২৪ সালে প্রথম সন্তানের মা হন দীপিকা। তার পর থেকেই কেরিয়ারে অনেকটা বদল এসেছে বলে বিশ্বাস করেন রণবীর। একটা সময়ের ক্রমাগত ফ্লপের মন্দা কাটিয়ে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন অভিনেতা। চলতি বছরেই তাঁদের পরিবারে আলো করে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। এই মুহূর্তে তাই নতুন অতিথির আগমনের অপেক্ষায় সকলে।

দ্বিতীয় সন্তান আসার আগে তাই মেয়ে-জামাইকে নিয়ে মুখ খুললেন প্রকাশ পাড়ুকোন। বাবা-মা হিসেবে রণবীর ও দীপিকা দু’জনেই ভীষণ ভাবে সক্রিয়। ব্যস্ত শিডিউলের মধ্যেও কী ভাবে একরত্তিকে সামাল দেন তারকা-দম্পতি? সেই রহস্য এ বার প্রকাশ্যে আনলেন দাদু।

প্রকাশ পাড়ুকোনের কথায়, ‘অনেক বেশি দায়িত্ব পালন করে দীপিকা। তবে রণবীরও কাজের ফাঁকে যতটা সময় পায়, সাহায্য করে।’ শুধু তাই নয়, দুয়াকে সামলানোর জন্য সবসময় পাশে থাকে দুই পরিবারের সদস্যরাও। দুয়ার জন্মের পরে নাতি-নাতনিদের প্রতি কেন এত আবেগ, অনুভূতি থাকে বিষয়টা বুঝতে পেরেছেন প্রকাশ।

দুয়ার পছন্দ-অপছন্দ অনুযায়ী তার সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যরা। প্রকাশ পাড়ুকোন বলেন, ‘ও খুব মিশুকে প্রকৃতির। ট্রেন দেখতে ভালোবাসে। চোখের সামনে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মেয়েটা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *