উত্তরবঙ্গের পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে। ৫ দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ৩ দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহারে। সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ে ধসের আশঙ্কাও থাকছে।