সঞ্চিতার মৃত্যুতে নতুন মোড়, অভিনেতা উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর বান্ধবীর - 24 Ghanta Bangla News
Home

সঞ্চিতার মৃত্যুতে নতুন মোড়, অভিনেতা উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর বান্ধবীর

Spread the love

১৪ জুন অভিনেত্রীর বাড়ি থেকেই ২২ বছরের সঞ্চিতার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে সঞ্চিতার বন্ধু ইন্দ্রাক্ষী একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। ইন্দ্রাক্ষীর দাবি, ‘সাজন ঘর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় উজ্জ্বল শর্মা নাকি সঞ্চিতার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত চাইলে উজ্জ্বল দুর্ব্যবহার শুরু করেন। শুধু তাই নয়, তাঁকে অপমান করা হয় এবং মারধরের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইন্দ্রাক্ষীর কথায়, এই সংক্রান্ত চ্যাটের স্ক্রিনশটও তাঁর কাছে রয়েছে, যেখানে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *