বিশ্বকাপে গোল করে বাঁচিয়েছেন উরগুয়েকে, সেই ম্যাক্সিমিলিয়ানো আরাউহো কি ‘ভারতীয়’? - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপে গোল করে বাঁচিয়েছেন উরগুয়েকে, সেই ম্যাক্সিমিলিয়ানো আরাউহো কি ‘ভারতীয়’?

Spread the love

Fact Check: ম্যাক্সিমিলিয়ানো আরাউহো কি ভারতীয় বংশোদ্ভূত?

সোশ্যাল মিডিয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ তুলে ধরেছেন এক যোগসূত্রের কথা। ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর দাদু নাকি গোয়ার বাসিন্দা ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ গোয়া জেলার একটি বড় গ্রাম লৌতোলিম। সেই গ্রামেই নাকি থাকতেন আরাউহোর দাদু, এমনটাই দাবি ফুটবলপ্রেমীদের একাংশের। আর Wikipedia-তেও রয়েছে একই তথ্য।

তাই আরাউহোর সঙ্গে গোয়ার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, বিশ্বকাপে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের তালিকায় ম্যাক্সিমিলিয়ানোর নামও রয়েছে বলে দাবি তাঁদের। যদিও আরাউহোর জন্ম উরুগুয়ের মন্তেভিদেওতে। তবে ভারতের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি বা আরাউহোও মুখ খোলেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *