বাড়ির দেওয়ালে নোনা? ছড়িয়ে পড়বে নেগেটিভ এনার্জি, তৈরি হবে বাস্তু দোষ
“নোনা দেওয়াল থেকে, যিশু ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনও”
অঞ্জন দত্ত তাঁর ছোটবেলার প্রেম মেরি অ্যানের দুরবস্থা বোঝাতেই গানে নোনা দেওয়ালের উপমা ব্যবহার করেছিলেন। নোনা ধরা বা ড্যাম্প লাগা দেওয়াল যেমন দেখতে খারাপ লাগে, তেমনই তা দারিদ্র্য়ের প্রতীক। বাস্তুশাস্ত্রেও নোনা ধরা দেওয়াল অত্যন্ত অশুভ হিসেবে চিহ্নিত। বাড়ির দেওয়ালে নোনা ধরলে তার থেকে গুরুতর বাস্তুদোষ তৈরি হয়।
অনেক সময় চেষ্টা করেও আমরা কোনও কাজে সাফল্য পাই না। একের পর এক সমস্যা যেন লেগেই থাকে। অতিরিক্ত খরচ, আর্থিক ক্ষতি পিছু ছাড়ে না। এই পরিস্থিতিতে দেখে নিন কোনও ভাবে আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হচ্ছে কিনা। বাড়িতে ড্যাম্প লাগা দেওয়াল থাকলে তার থেকে বাস্তুদোষ তৈরি হতে পারে। নোনা ধরা দেওয়াল থেকে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে।