গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার, জামালপুরে বাজ পড়ে মৃত্যু স্কুল পড়ুয়ার
নদিয়ার গয়েশপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। গয়েশপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।
সোমবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার ভোরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। সেই সময়ে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কোনও কারণে বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।