সোশ্যাল মিডিয়ায় হুমকি চ্যাট! নদিয়ায় কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে দানা বাঁধছে রহস্য - 24 Ghanta Bangla News
Home

সোশ্যাল মিডিয়ায় হুমকি চ্যাট! নদিয়ায় কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে দানা বাঁধছে রহস্য

Spread the love

সোমবার সকাল সাতটা নাগাদ কলেজ পড়ুয়ার বাবা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে তাঁর একমাত্র মেয়ে আর নেই।বাড়ি গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখেন তিনি। মেয়ের মোবাইল ফোন খুলতেই চক্ষু চড়কগাছ বাবার। প্রতিবেশী এক যুবকের একগুচ্ছ হুমকির বার্তা রয়েছে মেয়ের হোয়াটসঅ্যাপের চ্যাটে। এমনই অভিযোগ করছে মেয়েটির পরিবার।

শুধু তাই নয়, পরিবারের আরও অভিযোগ, ওই যুবকের ব্ল্যাক মেলের কারণেই ভয়ে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।
মেয়ের বাবার দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা কিছুই জানতেন না তিনি। সোমবার মেয়ের দেহ উদ্ধারের হওয়ার পরেই তাঁর ফোন থেকেই যুবকের সম্পর্কে জানতে পারেন বাবা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *