‘দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত…’ পোষ্যকে হত্যার ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মঞ্জরী
অভিনেত্রীর দাবি, মাইকি যেহেতু পথকুকুর, তাই অপরাধীরা হয়তো ভেবেছিল হঠাৎ উধাও হয়ে গেলেও, কেউ মাথা ঘামাবে না। কিন্তু অভিনেত্রী বারবারই জানিয়েছেন, মাইকি তাঁদের আবসনের সদস্যের মতো। বহু পরিবার তাকে নিয়মিত খাবার দিত, দেখাশোনা করত এবং স্নেহ করত। মাইকির উদ্দেশে মঞ্জরী আরও লেখেন, ‘ওরা বুঝতে পারেনি এই আবাসনই ছিল তোমার ঘর। এখানে তোমার জন্য অনেক পরিবার ছিল, যারা তোমাকে ভালবাসত। তুমি শান্তিতে বিশ্রাম নাও। আমরা সত্যিটা সামনে আনব এবং তোমার বাকি বন্ধুদের নিরাপত্তাও নিশ্চিত করব।’