West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে 'বিক্ষুব্ধ' বর্ষাও! এ কী খবর শোনাল আবহাওয়া দফতর | North Bengal Flooded Under Heavy Rain Alert, Will South Bengal Continue to Wait for Monsoon? What Weather Office Says - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ‘বিক্ষুব্ধ’ বর্ষাও! এ কী খবর শোনাল আবহাওয়া দফতর | North Bengal Flooded Under Heavy Rain Alert, Will South Bengal Continue to Wait for Monsoon? What Weather Office Says

Spread the love

কলকাতা: হা-পিত্যেশ করে বসে আছে দক্ষিণবঙ্গ, কবে আসবে বর্ষা (Monsoon Rain)। আর সেখানেই উত্তরবঙ্গ ভাসছে প্রবল বৃষ্টিতে। আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গে (North Bengal Rain Alert)। আগামী চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি শুরু হবে?

উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে। সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে। আগামী চারদিনও ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাহাড়েও। এদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা এলেও, এখন ভারী বৃষ্টির আশা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম কমবে না দক্ষিণবঙ্গে।

কলকাতার আবহাওয়া-

সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে কলকাতায়। আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিন ঝড়-বৃষ্টি হবে এমন নয়, তবে বিক্ষিপ্তভাবে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে উপরের পাঁচ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি -এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের এই পাঁচ জেলাতে।

দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে ধসও নামতে পারে কিছু এলাকায়। নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে নিচু এলাকা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও, চলতি সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, গরম এবং অস্বস্তি থাকবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে।

আজ দক্ষিণবঙ্গের নয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *