Suvendu Adhikari at Municipality: শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে হাজির মমতার ভ্রাতৃবধূ, বসে আছেন দেবাশিস কুমারও | TMC councillors like Kajari Banerjee Jui Biswas present at Suvendu Adhikari's programme Kolkata Muncipal Corporation - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari at Municipality: শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে হাজির মমতার ভ্রাতৃবধূ, বসে আছেন দেবাশিস কুমারও | TMC councillors like Kajari Banerjee Jui Biswas present at Suvendu Adhikari’s programme Kolkata Muncipal Corporation

Spread the love

কাজরী বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

কলকাতা: পালাবদলের পর পুরনিগমের নোটিসে জেরবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দফায় দফায় বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস যাচ্ছে তাঁর বাড়িতে। আর এবার সেই পুরনিগমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুমাত্র তৃণমূলের একজন কাউন্সিলরই নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। শুধু কাজরী একা নন, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার সহ একাধিক কাউন্সিলর হাজির হয়েছেন সেই অনুষ্ঠানে।

কলকাতা পুরনিগমে স্বচ্ছতা অভিযান কর্মসূচি উপলক্ষে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব দলের কাউন্সিলরদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়ে এদিন সকাল থেকে একে একে হাজির হয়েছেন কাউন্সিলররা। উপস্থিত হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর।

কাউন্সিলর জুঁই বিশ্বাস বলেন, “২০১০ থেকে ২০২৬ পর্যন্ত কর্পোরেশনের কাউন্সিলর। আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী কর্পোরেশনে আসেননি। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী এসে কাউন্সিলরদের উদ্দেশে বার্তা দেবেন। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। সব কাউন্সিলরই সহযোগিতা করবেন।”

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *