Ayushman Bharat Documents Required: আজ থেকে জনকল্যাণ শিবিরে আবেদন করা যাবে আয়ুষ্মান ভারতের, কী কী ডকুমেন্ট লাগবে? | Ayushman Bharat Enrollment Starts at Janakalyan Camps Today In West Bengal: Check the Complete Documents List Before Applying
কলকাতা: রাজ্যে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির (Jan Kalyan Shibir)। আজ, ১৫ জুন থেকে বিভিন্ন জেলা ও ব্লক স্তরে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চালু করা বিভিন্ন জনকল্য়াণমূলক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যবাসী। এর মধ্যে অন্যতম বড় প্রকল্প হল আয়ুষ্মান ভারত Ayushman Bharat)। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য়ে চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে এই স্কিমে। কারা এই স্কিমের সুবিধা পাবেন, তা নিয়ে এখনও অনেকের মধ্যে সংশয় রয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়। বৈধ উপভোক্তারা পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। পরিবারে ৭০ বা তার ঊর্ধ্বে কোনও প্রবীণ নাগরিক থাকেন, তাহলে তারা আলাদাভাবে ৫ লক্ষ টাকার নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। এক্ষেত্রে কোনও আয়ের ঊর্ধ্বসীমা নেই।
আয়ুষ্মান কার্ড কী?
আয়ুষ্মান কার্ড হল আয়ুষ্মান ভারতের অধীনে নিখরচায় চিকিৎসা পাওয়ার জন্য ব্যবহৃত কার্ড। এই কার্ড দেখিয়েই রেজিস্টার্ড সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে ফ্রি-তে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। শুধুমাত্র হাসপাতালে ভর্তি ও চিকিৎসার জন্য়ই নয়, অস্ত্রোপচার থেকে শুরু করে ওষুধ কেনা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপের কভারেজও পাওয়া যায়।
কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন?
- যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
- যারা এক কামরার ঘরে থাকেন বা কাঁচা বাড়িতে থাকেন, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
- বিশেষভাবে সক্ষম, তফশিলি জাতি/জনজাতি (SC/ST)-রা এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
- ৭০ বছর বা তার ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এক্ষেত্রে আয়ের কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি।
কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?
- যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না।
- যাদের বাইক বা গাড়ি রয়েছে, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।
- যাদের মাছ ধরার নৌকা রয়েছে, সেই পরিবারও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।
কীভাবে যোগ্যতা যাচাই করবেন?
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা আয়ুষ্মান ভারতের অফিসিয়াল পোর্টালে গিয়ে চেক করলেই হবে। মোবাইল নম্বর ও ভেরিফিকেশনের জন্য বেসিক তথ্য দিয়েই জানা যায় যে ওই ব্যক্তি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না। এছাড়া কমন সার্ভিস সেন্টার বা আয়ুষ্মান ভারত রেজিস্ট্রেশন সেন্টার থেকেও অফলাইনে যাচাই করা যায় যে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না।
আয়ুষ্মান ভারতে আবেদন করার জন্য কী কী নথি লাগবে?
- আধার কার্ড
- মোবাইল নম্বর
- রেশন কার্ড
- ফ্যামিলি আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট