২১ জুন সকাল সাড়ে ৬টায় যোগ দিবসে অংশগ্রহণ মাস্ট সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি নবান্নের - 24 Ghanta Bangla News
Home

২১ জুন সকাল সাড়ে ৬টায় যোগ দিবসে অংশগ্রহণ মাস্ট সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি নবান্নের

Spread the love

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মীদের যোগব্যায়ামে অংশগ্রহণ বাধ্যতামূলক করল রাজ্য সরকার। ২১ জুন সকাল ৬.৩০টা থেকে ৭.৪৫টা পর্যন্ত রাজ্যের সব সরকারি দপ্তরের কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে। উল্লেখ্য, রবিবার কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিবস পালন হতে চলেছে।

তার আগে রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানেই জানানো হয়, রাজ্যের সমস্ত সরকারি অফিসের কর্মী নির্দিষ্ট ওই সময়ের মধ্যে নিজেদের সরকারি দপ্তরে যোগ দিবস অনুষ্ঠানে থাকতে হবে। তাঁরা চাইলে রেড রোডে যে অনুষ্ঠান হবে সেখানেও থাকতে পারেন। নির্দেশিকা অনুসারে রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে নরেন্দ্র মোদী ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে ভারত-সহ গোটা বিশ্বে দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। পালাবদলের পরে এই অনুষ্ঠান গোটা রাজ্যব্যাপী পালনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই কারণে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে এই কর্মসূচি পালনের পাশাপাশি রেড রোডে বৃহৎ করার যোগ দিবস পালনের কর্মসূচি রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *