১৭ বছর পরে চালু পাঠাগার, উদ্যোগ বিধায়কের
=এই সময়, ময়নাগুড়ি: বিধায়কের উদ্যোগে দীর্ঘ সময় ধরে বন্ধ অবস্থায় থাকা পাঠাগার চালু হলো। রক্ষণাবেক্ষণ ও সঠিক পরিচালনার অভাবে বেহাল অবস্থায় ধুঁকছিল ময়নাগুড়ি ব্লকের পাড়ার গ্রামীণ পাঠাগারটি। বাম আমলে চালু হওয়া এই পাঠাগারের বুক ব্যাঙ্ক একসময় ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। কিন্তু বিগত প্রায় ১৭ বছর ধরে ওই পাঠাগারটি বন্ধ থাকায় তা পুনরায় চালু করার দাবিতে সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা।