লিপস্টিকে লুকিয়ে মহাবিপদ, নিষিদ্ধ স্কুল চত্বরে! বেনজির পদক্ষেপ কেরালা সরকারের - 24 Ghanta Bangla News
Home

লিপস্টিকে লুকিয়ে মহাবিপদ, নিষিদ্ধ স্কুল চত্বরে! বেনজির পদক্ষেপ কেরালা সরকারের

Spread the love

কেরলের কোল্লাম জেলার মায়্যানাড় হায়ার সেকেন্ডারি স্কুলে সে রাজ্যের প্রখ্যাত কবি কুরিপুঝা শ্রীকুমার আনুষ্ঠানিক ভাবে এই প্রচার অভিযানের সূচনা করেন। যে সমস্ত স্কুল সফল ভাবে এই সচেতনতা শিবিরের কর্মসূচি সম্পন্ন করবে, তাদের ‘লিপস্টিক-মুক্ত ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা করা হবে।

এর পাশাপাশি, স্কুল ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলি থেকে ক্ষতিকারক ভারী ধাতুযুক্ত কসমেটিক্সও বাজেয়াপ্ত করা হবে। এই কাজ অবশ্য গত বছর থেকেই শুরু করে দিয়েছিল রাজ্য ড্রাগস কন্ট্রোল বিভাগ। কোল্লাম জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সম্পাদক, ডি শাইন দেব জানিয়েছেন, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ইতিমধ্যেই এই দোকানগুলিতে নজরদারি চালানোর সুপারিশ করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *