রামমন্দিরে প্রণামী চুরির কেস ঘিরে শোরগোল যোগীরাজ্যে - 24 Ghanta Bangla News
Home

রামমন্দিরে প্রণামী চুরির কেস ঘিরে শোরগোল যোগীরাজ্যে

Spread the love

‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’–এর জেনারেল সেক্রেটারি চম্পত রাইয়ের উপস্থিতিতেই তল্লাশি চলে মীনাপুর ঠাকুরান ফাগৌলি গ্রামে, লবকুশ মিশ্রের বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় টাকা। স্থানীয় সূত্রে খবর, আগে গাড়ি মেকানিকের কাজ করতেন মিশ্র, রামমন্দিরে কাজ পাওয়ার কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক ভাবে ফুলেফেঁপে ওঠেন তিনি। রামমন্দিরের প্রণামী গোনার দায়িত্বে থাকা মিশ্র এবং তাঁর এক সহকারীই আপাতত পুলিশের সন্দেহের তালিকা। সূত্রের খবর, এঁদের দু’জনেরই বেতন ১৮,০০০–২০,০০০ টাকার মধ্যে। অথচ, এঁদের একজন সম্প্রতি ৪০ লাখ টাকার এবং অন্যজন দেড় কোটি টাকার জমি কিনেছেন! দু’জনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সিটের তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সরকারের কাছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *