যত্রতত্র চুল ফেললে বাড়ে অশান্তি? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

যত্রতত্র চুল ফেললে বাড়ে অশান্তি? Ei Samay

Spread the love

অশান্তি ও উদ্বেগ বাড়ে

জ্যোতিষশাস্ত্র বলছে, ভাঙা চুলের কারণে শনির অশুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে। ফলে মানসিক অস্থিরতা, উদ্বেগ, ভয় এবং অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে।

পারিবারিক সম্পর্কে টানাপোড়েন

বাড়িতে অযত্নে পড়ে থাকা চুল ঘরের পরিচ্ছন্নতা নষ্ট করে। এর প্রভাব পারিবারিক সম্পর্কেও পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের আশঙ্কা বেড়ে যায়।

স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সমস্যা

অনেকেই উঠে যাওয়া চুল বিক্রি করার জন্য জমিয়ে রাখেন। যদিও বাস্তু বলছে দীর্ঘদিন ধরে এই চুল জমিয়ে রাখা উচিত নয়। এতে ঘরের পরিচ্ছন্নতা ব্যাহত হয় এবং ধুলো-ময়লা জমে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

অপব্যবহারের আশঙ্কা

প্রচলিত বিশ্বাস, চুল তন্ত্র-মন্ত্র বা কুপ্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হতে পারে। তাই চুল খোলা জায়গায় না ফেলে নিরাপদ স্থানে ফেলা উচিত, যাতে অন্য কেউ তা কোনও ভাবেই ব্যবহার করতে না পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *