দিঘা রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস? ডাবল লাইনের পক্ষে জোর সওয়াল শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

দিঘা রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস? ডাবল লাইনের পক্ষে জোর সওয়াল শুভেন্দুর

Spread the love

কলকাতা/দিঘা: রাজ্যে রেলের বড় ঘোষণা৷ পর্যটকদের জন্য আসতে চলেছে বড়সড় সুখবর। দীর্ঘদিনের  ইচ্ছে পূরণ করে ভবিষ্যতে দিঘা রুটেও চালু হতে চলেছে সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত…

কলকাতা/দিঘা: রাজ্যে রেলের বড় ঘোষণা৷ পর্যটকদের জন্য আসতে চলেছে বড়সড় সুখবর। দীর্ঘদিনের  ইচ্ছে পূরণ করে ভবিষ্যতে দিঘা রুটেও চালু হতে চলেছে সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব কিছু ঠিক থাকলে, রেলের একটি বিশেষ প্রজেক্ট সম্পন্ন হলেই দিঘাতে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছতে আর কোনও বড় বাধা থাকবে না বলে মনে করা হচ্ছে। (Digha Vande Bharat Express latest update)

বিরোধী দলনেতা জানান, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন তৈরি করতে জমি অধিগ্রহণ করা একান্ত প্রয়োজন। তাঁর অভিযোগ, রেল বারবার এই কাজের জন্য আবেদন করলেও পূর্ববর্তী সরকারের আমলে জমি দেওয়া হয়নি। এই প্রসঙ্গে আগের সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “বর্তমানে প্রতিটি উপকূলবর্তী শহর দেশের অন্য অংশের সঙ্গে জুড়ে গিয়েছে। একমাত্র আগের সরকারের নেতিবাচক মনোভাবের কারণেই এক্ষেত্রে দিঘা অনেকটা পিছনে পড়ে রয়েছে।”

বন্দে ভারত নিয়ে শুভেন্দুর সওয়াল

দিঘা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পক্ষে জোরালো সওয়াল করে শুভেন্দু অধিকারী বলেন, “বন্দে ভারত ট্রেনটা তো দিঘা থেকেও চলা উচিত, তাই না? আর এর জন্য দরকার ডাবল রেললাইন। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন বসানোই এখন অগ্রাধিকার। নইলে বন্দে ভারত এখান থেকে চলবে কী করে?” জেলাশাসকের উপস্থিতিতেই এই বিশেষ বার্তা দেন তিনি। শুভেন্দু আরও জানান, “রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং আমি জেলাশাসকের সঙ্গে দেখা করে এই বিষয়ে একটি বৈঠকও করেছি। ডাবল রেললাইনের জন্য জমি অধিগ্রহণ অবশ্যই প্রয়োজন।”

পাশাপাশি নন্দীগ্রাম রেল প্রকল্পের বিষয়ে আপডেট দিয়ে তিনি জানান যে, ৭৪ একর জমি ইতিমধ্যেই হাতে রয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ছয় একরের প্রয়োজনীয়তাও খতিয়ে দেখা হচ্ছে।

রানাঘাট রুটেও বন্দে ভারতের জল্পনা

দিঘার পাশাপাশি রানাঘাট স্টেশনের ওপর দিয়েও বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক গত মে মাসের শেষের দিকে জানিয়েছিলেন যে, রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পূর্ণ হলেই এই ব্যস্ত রুট দিয়েও বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন ছুটতে পারে। ফলে রাজ্যের জোড়া রুটে রেলের পরিকাঠামো উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *