জন্মদিনের পরেই ইঙ্গিতবাহী পোস্ট প্রীতমের
এ বার কি অরিজিৎ সিংয়ের পথেই হাঁটবেন সুরকার প্রীতম চক্রবর্তী? জন্মদিনের পরেই বড় ইঙ্গিত প্রীতমের পোস্টে। সম্প্রতি ‘ককটেল ২’ ছবির অ্যালবাম মুক্তি পেয়েছে। যে অ্যালবামের ‘মাশুকা’ গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এমনকী, গানের সুর চুরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অনুরাগীদের পাঠানো জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আপ্লুত প্রীতমের নতুন পোস্টে ‘অপ্রত্যাশিত, অজানা রাস্তায় হাঁটার’ ইঙ্গিত।