গানে গানেই জীবনের মানে খুঁজছেন সবংয়ের কৃষ্ণেন্দু ভৌমিক
২০০৯-এ তিনি একটি মিউজ়িক কোম্পানি তৈরি করেন। ২০১২-য় ধুলাগড়ে একটি কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে চাকরিতে যোগ দেন। কলকাতার অশোকনগরে গড়ে তোলেন নিজের স্টুডিয়ো। বিনোদ রাঠোর, অনুপ জালোটা, নচিকেতা, জোজোর মতো সঙ্গীতশিল্পীরা তাঁর স্টুডিয়োয় গান রেকর্ড করেছেন। মুম্বইয়ে গিয়ে বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ছবির গানের বাংলা প্যারোডি করেছেন কৃষ্ণেন্দু। গত বছর গড়ে তুলেছেন একটি যাত্রা অপেরা। সেখানে তিনি নিজেই গান রচনা করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা ছোটগল্প ও ছড়া নিয়মিত প্রকাশিত হয়। ১৬টি ইউটিউব চ্যানেল রয়েছে কৃষ্ণেন্দুর। তাঁর কথায়, ‘মঞ্চে উঠলেই দর্শকরা বলেন, কৃষ্ণেন্দু প্রেজেন্টস। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’