আমেরিকা ঢুকতে দেয়নি, বিশ্বকাপে খেলানো হয়নি, ওমর আরতানকে সান্ত্বনা পুরস্কার FIFA-র
১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
আরতান জানিয়েছেন, মিয়ামি বিমানবন্দরে তাঁকে প্রায় ১১ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মূলত আমেরিকায় তাঁর সফরের উদ্দেশ্য, সোমালিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গি সংগঠন আল-শাবাব (al-Shabab) নিয়ে প্রশ্ন করা হয়।
মার্কিন সীমান্ত ও শুল্ক সুরক্ষা দপ্তর (CBP) এক বিবৃতিতে জানায়, ‘ওমর আরতানের বিষয়ে কিছু তথ্য যাচাই করার প্রয়োজন ছিল। সেই কারণেই অতিরিক্ত তদন্ত করা হয়। পরে যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে তাঁকে আমেরিকায় প্রবেশের অযোগ্য বলে মনে করা হয় এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’ হোয়াইট হাউসের (White House) ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি (Andrew Giuliani) বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি কারণে ওমর আরতানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’ তবে এর বেশি কিছু জানাননি তিনি।