স্কিন কেয়ার নাকি ডায়েট— ৩০-এর কীসের উপর জোর দেবেন?
২৫ পেরোলেই অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা উচিত। কিন্তু এই বয়সে তো ত্বক বুড়িয়ে যায় না। তা হলে কেন রেটিনল সিরাম বা কোলাজেন সাপ্লিমেন্টের সাহায্য নেবেন? আসলে ২৫-এ ত্বক-চুলে পাক না ধরলেও ৩০-এর পরে বদল আসে। ঘুমের সমস্যা, স্ট্রেস, পুষ্টি ও হাইড্রেশনের অভাব, হরমোনাল ইমব্যালান্সের মতো বিভিন্ন সমস্যার জেরে বদল আসে ত্বক ও চুলে। তবে তার জন্য অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের উপরই যে জোর দিতে হবে, এমন কোনও নিয়ম নেই। বরং, যখন ত্বক ও চুলের সমস্যা বাড়বে তখন নজর দিন ডায়েটে।
প্রোটিনের সঙ্গে আপস নয়
সার্বিক সুস্থতার জন্য প্রোটিন দরকার। চুল ও ত্বকের গঠনেও প্রোটিনের ভূমিকা অপরিসীম। প্রোটিনের ঘাটতি থাকলে চুল পড়ে, ত্বকের ক্ষত সেরে ওঠে না, কোলাজেন গঠন কমে যায়। তাই রোজের পাতে ডিম, দই, পনির, ডাল, চিকেন ইত্যাদি রাখা উচিত।