‘বুড়ো’ ভোজ়িনহার হাতেই লেখা হলো ইতিহাস, স্পেনকে আটকে বিশ্বকাপে বড় অঘটন কেপ ভের্দের - 24 Ghanta Bangla News
Home

‘বুড়ো’ ভোজ়িনহার হাতেই লেখা হলো ইতিহাস, স্পেনকে আটকে বিশ্বকাপে বড় অঘটন কেপ ভের্দের

Spread the love

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পুরো মাঠে নেমে আসে নিস্তব্ধতা। আর সেই নীরবতার মাঝেই কান্নায় ভেঙে পড়েন কেপ ভের্দের (Cape Verde) গোলকিপার ভোজ়িনহা (Vozinha)। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে (Spain) ৯০ মিনিট আটকে রাখার পরও তাঁর চোখের জল বলে দিচ্ছিল— এটা শুধু ড্র নয়, এক অবিশ্বাস্য লড়াইয়ের শেষ অধ্যায়।

ভোজ়িনহার দেওয়ালে আটকে গেল স্পেন

পুরো ম্যাচ জুড়ে স্পেন আক্রমণ করলেও বারবার বাধা হয়ে দাঁড়ান ভোজ়িনহা। ৪০ বছর বয়সেও তাঁর প্রতিটি সেভে ছিল অসাধারণ রিফ্লেক্স আর অভিজ্ঞতার ছাপ। পেদ্রি (Pedri), রদ্রি (Rodri), তোরেস (Ferran Torres)— কেউই তাঁকে পরাস্ত করতে পারেননি।

প্রথমার্ধেই একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে স্পেনকে থামিয়ে দেন তিনি। গোললাইন রক্ষায় যেন একাই কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন কেপ ভের্দের শেষ প্রাচীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *