ধৃত দুই বাংলাদেশি, ঠাঁই হোল্ডিং সেন্টারে
পুলিশ সূত্রে খবর, ওই রাতে সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। সেই সময়ে ওই এলাকায় দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে পুলিশ প্রথমে দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশ জানতে পারে, তাঁরা বাংলাদেশি। কিন্তু ওই যুবকরা ভারতে প্রবেশের কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এর পরে তাঁরা স্বীকার করেন যে, কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করে তাঁদের থানায় নিয়ে আসে।