ডনের অর্ডারে খতম ব্লাডথার্স্টি ড্রাগলর্ড - 24 Ghanta Bangla News
Home

ডনের অর্ডারে খতম ব্লাডথার্স্টি ড্রাগলর্ড

Spread the love

এই সময়: ভেনেজ়ুয়েলার কুখ্যাত অপরাধী, ড্রাগ মাফিয়াকে উড়িয়ে দেওয়ার ভিডিও ফুটেজ ট্রুথ সোশ্যালে শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার ট্রেন ডে আরাগুয়ার সংগঠিত অপরাধ জগতের এই লিডারের নাম নিনো গেরেরো। আমেরিকার নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় এই গেরেরোর অপরাধ-চক্রের নাম ছিল। যে ভিডিও ফুটেজটি ট্রাম্প শেয়ার করেছেন, সেটিতে দেখা যাচ্ছে সবুজ রংয়ের ছাদওয়ালা একটি বাড়ি প্রবল শক্তিশালী এক বিস্ফোরণে নিমেষে উড়ে গেল।

তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প লিখেছেন, ‘আমি যতদিন আছি, ট্রেন ডে আরাগুয়ার জঙ্গিদের কাছে ভেনেজ়ুয়েলা বা অন্য কোনও জায়গা আর নিশ্চিন্ত আশ্রয় থাকবে না। এই খুনি, ড্রাগ লর্ডদের আমরা যে কোনও জায়গা থেকে যে কোনও সময় টেনে বার করে নরকে পৌছে দেবো।’ কার্টেল-চাঁইয়ের উপর এই টার্গেটেড অ্যাটাকে ভেনেজ়ুয়েলা আমেরিকার সঙ্গে ছিল বলেও ট্রাম্প জানিয়েছেন। ভেনেজ়ুয়েলার সরকার জানিয়েছে, তারা এই অপরাধচক্রকে ছারখার করতে আমেরিকার সঙ্গে গোয়েন্দাদের দেওয়া তথ্য ও কিছু প্রযুক্তি শেয়ার করে, যাতে অভিযানটি সফল হয়। অপারেশন চলাকালীন ওই অপরাধ চক্রের সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

নিনো গেরেরো আন্তর্জাতিক স্তরের কুখ্যাত অপরাধী। বিভিন্ন অভিযোগে তাঁকে নিউ ইয়র্কের একটি কোর্ট সাজাও দিয়েছিল। এই সব মামলা এক দশকেরও বেশি সময় ধরে চলছিল। ড্রাগ ও নিষিদ্ধ মাদক পাচার করে আমেরিকার বাজারে ছড়িয়ে দিতে যে সব আন্তর্জাতিক চক্র কাজ করে, তাদের মধ্যে ভেনেজ়ুয়েলার এই গ্যাংটি অন্যতম। ট্রাম্প গোড়া থেকেই এই অপরাধ চক্র, বিশেষ করে যারা মাদক পাচার করে, তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছেন। একাধিকবার সমুদ্রপথে ছোট বোটে করে যারা আমেরিকায় মাদক পাচার করে, সেগুলিকে ধ্বংস করেছে ট্রাম্পের প্রশাসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *