গতি শ্লথ, অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজে গতি আনতে নির্দেশ
এ দিনের বৈঠকে বলা হয়, বসিরহাট ছাড়া বাকি এলাকাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ শ্লথ হয়ে পড়েছে। সেই কাজে ফের গতি আনতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘সার’ প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব, বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার আগে তাঁদের জিজ্ঞাসাবাদ করে, নথি যাচাই করে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার প্রতিটি ধাপ যেন ভালো ভাবে রেকর্ড করে রাখা হয়। সেই নির্দেশও দেওয়া হয় এ দিনের বৈঠকে।