West Bengal Live News: আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু, অন্যদিকে রাজধানীতেই বড় বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদর | Live updates for the major news regarding the BJP and Trinamool in West Bengal for June 14
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: Social Media
কলকাতা: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালেই কাঁথির বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে আসবেন শুভেন্দু। দুপুরে পৌঁছাবেন দিল্লি। আজই আবার কলকাতায় ফিরে আসারও কথা রয়েছে। অন্যদিকে এদিন আবার দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে হাজির হবেন তাঁরা। ওইদিন আলাদা ব্লক তৈরির সম্ভবনা। তাঁর আগে রাজনৈতিক রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বৈঠক।