Bank Locker Rules: সাবধান! ব্যাঙ্ক আপনার লকার সিল করে দেবে যদি এই কাজ না করেন... - Bengali News | Bank Rules: RBI Order on Bank Lockers, Your Locker will be Sealed if you Don't Sign Agreement - 24 Ghanta Bangla News
Home

Bank Locker Rules: সাবধান! ব্যাঙ্ক আপনার লকার সিল করে দেবে যদি এই কাজ না করেন… – Bengali News | Bank Rules: RBI Order on Bank Lockers, Your Locker will be Sealed if you Don’t Sign Agreement

Spread the love

ব্যাঙ্কের লকার নিয়ে বড় আপডেট।Image Credit source: Chris Jongkind/Moment/Getty Images

নয়া দিল্লি: যদি চুরি হয়! সোনা-দানা বা দামি কিছু বাড়িতে রাখার ভরসা পান না অনেকেই। সেক্ষেত্রে ভরসা ব্যাঙ্কের লকার। সেখানে সুরক্ষিতভাবে গচ্ছিত থাকে অমূল্য ধন বা জীবনের সঞ্চয়। ব্যাঙ্কের লকার নিয়ে এল বড় আপডেট। যদি আপনার ব্যাঙ্কে লকার থাকে, তবে এই তথ্য জানা খুব জরুরি, নাহলে সিল হয়ে যেতে পারে লকার।

লকারের ক্ষেত্রে একাধিক নিয়ম থাকে। একবার লকার নিলে, তা অনন্তকালের জন্য ব্যবহার করা যায় না। লকারের একটা নির্দিষ্ট চুক্তি থাকে। যদি আপনি লকারের চুক্তি স্বাক্ষর না করে থাকেন, তবে সতর্ক থাকুন। যদি আপনি লকার চুক্তি স্বাক্ষর না করেন, তবে অবিলম্বে তা করুন। নাহলে সিল হয়ে যাবে লকার।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের জন্য লকারের চুক্তি বাধ্যতামূলক করেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর ছিল, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এবার গ্রাহকদের বাধ্যতামূলকভাবে রিনিউ করতে হবে এই লকারের চুক্তি।

আরবিআই সমস্ত ব্যাঙ্ক-কে স্ট্যান্ডার্ড চুক্তি গ্রহণ করতে বলেছে। এই চুক্তিতে গ্রাহক ও ব্যাঙ্কের দায়িত্ব ও অধিকার স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। নতুন চুক্তিতে ব্যাঙ্কের দায়িত্ব সীমিত থাকবে। চুরি, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যাঙ্ক দায়ী থাকবে। গ্রাহকদেরও লকারের সঠিক ব্যবহার ও সময়মতো লকারের ভাড়া পরিশোধের শর্তাবলী বর্ণনা করা হয়েছে।

যদি কেউ লকারের চুক্তি স্বাক্ষর না করেন বা রিনিউ না করেন, তবে ব্যাঙ্ক লকার পরিষেবা বন্ধ করে দিতে পারে। তবে লকার বন্ধের আগে গ্রাহকদের রিমাইন্ডার ও নোটিস দেওয়া হবে। তারপরও যদি গ্রাহকরা লকার চুক্তি না করেন, তবে ব্যাঙ্ক আপনার লকারের দায়িত্ব নিতে অস্বীকার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *