Suvendu Adhikari: 'কারণ ছাড়া ফাইল আটকাবেন না', মন্ত্রীদের আর কী কী বোঝালেন শুভেন্দু? | Suvendu Adhikari doing meeting with minister and give training how to took class - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘কারণ ছাড়া ফাইল আটকাবেন না’, মন্ত্রীদের আর কী কী বোঝালেন শুভেন্দু? | Suvendu Adhikari doing meeting with minister and give training how to took class

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: মন্ত্রীসভা গঠিত হয়ে গিয়েছে। নতুন-নতুন সব মুখ নিয়ে সেই সভা গঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে। কেউ প্রথমবার বিধায়ক হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন। কেউ আবার দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন। তবে মন্ত্রিত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই অনেকের। সেই কারণে এবার সকলকে একসঙ্গে বসিয়ে ‘পড়াশোনা’ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

শনিবার দুপুরে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা। আইনি বিষয় নিয়ে মন্ত্রীদের অবহিত করেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্যসচিব মনোজ আগরওয়াল,ইন্সটিটিউটের ডিরেক্টর দুষ্মন্ত নারিয়েল,স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ,অনুপ আগরওয়ালা এবং সুনীল গুপ্তরা।

এরপর শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহকর্মী তথা মন্ত্রীদের সৎ ভাবমূর্তি বজায় রাখার নির্দেশ দেন। এমনকী, নির্দেশ দেওয়া হয় ফাইল ভালোভাবে দেখে নেওয়ার। অকারণে কোনও ফাইল আটকে না রেখে দ্রুত কাজ সম্পন্ন করার উপর জোর দেন। সরকারি কাজ ও পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক করেন। এলাকায় সফরের সময় অপ্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার পরামর্শ দেন। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মানুষের পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

এর আগে দফতর সামলানোর অভিজ্ঞতা রয়েছে শুভেন্দুর। তৃণমূল জমানায় তিনি বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। আর রয়েছেন নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তবে বাদ বাকি সকলেই একদম নতুন মুখ। তাই দফতর সামলাতে গিয়ে কারও যাতে কোনও রকম সমস্য়া না হয় সেই কারণে আগেভাগেই ক্লাস নিলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *