Mutton Shop: কেজি প্রতি হাজার টাকা! খাসির মাংসের দোকানে রেইড চালাচ্ছে বিজেপি... যা ধরা পড়ল | BJP Raids Meat Shops in Islampur Over Alleged Sale of Goat Meat as Mutton - 24 Ghanta Bangla News
Home

Mutton Shop: কেজি প্রতি হাজার টাকা! খাসির মাংসের দোকানে রেইড চালাচ্ছে বিজেপি… যা ধরা পড়ল | BJP Raids Meat Shops in Islampur Over Alleged Sale of Goat Meat as Mutton

Spread the love

খাসির মাংসের দোকানে রেইডImage Credit: TV9 Bangla

দক্ষিণ দিনাজপুর: খাসির মাংসের নামে ছাগলের মাংস বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ তুলে রবিবার ইসলামপুর শহরের একাধিক মাংসের দোকানে অভিযান চালাল বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার ইসলামপুর বিজেপির টাউন সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলের একাধিক নেতা শহরের বিভিন্ন মাংসের দোকানে যান এবং বিক্রিত মাংস পরীক্ষা করেন। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন দোকানে খাসির মাংসের পরিবর্তে ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে। অথচ খাসির মাংসের নাম করে প্রতি কেজি প্রায় এক হাজার টাকা পর্যন্ত দাম নেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।

চিত্রজিৎ রায় বলেন, “সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। খাসির মাংসের নামে অন্য মাংস বিক্রি করে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এক মাংস ব্যবসায়ী মহম্মদ সালাম। তিনি বলেন, “আমাদের দোকানে খাসির মাংসই বিক্রি করা হয়। বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে শহরবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *