Abhishek Banerjee: তল্লাশিতে মেলেনি,চেয়েও পাচ্ছেন না গোয়েন্দারা, কী এই রেজুলিউশন বই, যা CID-কে দিচ্ছেন না অভিষেক? | CID Raid Abhishek Banerjee and Kunal Ghosh for signature scam case - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: তল্লাশিতে মেলেনি,চেয়েও পাচ্ছেন না গোয়েন্দারা, কী এই রেজুলিউশন বই, যা CID-কে দিচ্ছেন না অভিষেক? | CID Raid Abhishek Banerjee and Kunal Ghosh for signature scam case

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকImage Credit: PTI

কলকাতা: বৃহস্পতিবারের পর এবার রবিবার। আজ ফের বিধানসভার (Assembly) সই জালিয়াতি মামলায় ভবানী-ভবনে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এ দিন অভিষেক একা নন, তাঁর সঙ্গে হাজিরা দেবেন উত্তর কলকাতার জেলা সভাপতি ও বিধায়ক কুণাল ঘোষও (Kunal Ghosh)। বেলা ১২টায় তাঁদের সেখানে হাজিরা দেওয়ার কথা।

মূলত, রেজুলিউশনের বই নিয়ে তদন্তে আটকে কর্তারা। ইতিমধ্যেই একাধিকবার সিআইডি আধিকারিকরা বইটি চেয়েছেন অভিষেকের কাছে। তবে সেটা মেলেনি। তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস থেকেও এই বই মেলেনি। অভিষেকের বাড়িতেও পাওয়া যায়নি। সূত্রের খবর, এমনকী বৃহস্পতিবারও এই রেজুলিউশানের কপি অভিষেকের থেকে জানতে চাইলে তিনি মেজাজ হারিয়েছেন। তাঁর বারবার বক্তব্য ছিল, তিনি জানেন না এই রেজুলিউশান বইটি কোথায়। দায় এড়িয়েছেন ক্রমাগত।

কেন রেজুলিউশন বই জরুরি?

মূলত, বিরোধী দলনেতা কে হবেন, উপদলনেতা কে হবেন আর পরিষদীয় দলের বাকি দলে কে কে থাকবেন তার একটি রেজুলিউশন পাশ হয়। নিয়ম অনুযায়ী এই রেজুলিউশন কপির একটি যায় বিধানসভার অধ্যক্ষের কাছে, আর একটি থাকে দলের কাছে। আর দলের মূল কার্যালয়ই হল ৩০ বি হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিট। ঘটনাচক্রে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। কিন্তু তল্লাশিতে সেই রেজুলিউশন কপি মেলেনি। দ্বিতীয়ত, বইটি থাকতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। কিন্তু অভিষেক বলছেন, তিনি জানেন না। সূত্রের খবর, সেই কারণে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করছেন।

বই নিয়ে বিতর্ক কেন?

মূলত, রেজুলিউন কপিতে যাঁদের সই ছিল সেই সকল বিধায়কদের অনেকেই অনুপস্থিত ছিলেন। তাহলে সই করল কে? সেই কারণে আজ ফের হাজিরা দিতে ডাকা হয়েছে অভিষেককে। ডাক পড়েছে কুণালেরও। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রেজোলিউশন কপি নিয়ে আসেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *