যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মেদিনীপুরে আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচি
আগামী একুশে জুন বিশ্ব যোগ দিবস। সেই উপলক্ষেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচি। শহর মেদিনীপুরে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস অফিসে আয়োজিত এই অংশগ্রহণ করে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী।