বিশ্বকাপে রোনাল্দো-ব্রুনোদের সঙ্গেই থাকছেন প্রয়াত জোতা, বিশেষ শ্রদ্ধার্ঘ্য পর্তুগালের
বিশ্বকাপের জন্য আমেরিকা রওনা হওয়ার ঠিক আগেই পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো খেলোয়াড়দের হাতে এই বিশেষ রিস্টব্যান্ড তুলে দেন। এই নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন পর্তুগিজ ফুটবলার ভিতিনহা।
তিনি বলেন, ‘আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের এই রিস্টব্যান্ড উপহার দেন। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই রিস্টব্যান্ড পরেই মাঠে নামতে পারি আমরা। এতে আমাদের সব প্লেয়ারের নাম যেমন রয়েছে, তেমনই বিশেষভাবে রয়েছে দিয়োগো জোতার নাম।’