ফুটবল বিশ্বকাপে স্প্যানিশে কথা বলা বারণ? ফিফার নিয়মে হতবাক ভিনিসিয়াস-হাকিমি - 24 Ghanta Bangla News
Home

ফুটবল বিশ্বকাপে স্প্যানিশে কথা বলা বারণ? ফিফার নিয়মে হতবাক ভিনিসিয়াস-হাকিমি

Spread the love

ব্রাজ়িল (Brazil) বনাম মরক্কো (Morocco) বিশ্বকাপ (FIFA World Cup 2026) ম্যাচের আগে হঠাৎ করেই তৈরি হলো এক অদ্ভুত বিতর্ক, যার সঙ্গে ফুটবলের কৌশল বা মাঠের প্রস্তুতির কোনও সম্পর্কই নেই। পুরো আলোচনাটাই ঘুরে গেল ম্যাচের আগের মিডিয়া সেশনে স্প্যানিশ ভাষা নিয়ে তৈরি হওয়া জটিলতার দিকে। অভিযোগ উঠেছে, ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior) এবং আচরাফ হাকিমিকে (Achraf Hakimi) সাংবাদিকদের সঙ্গে স্প্যানিশে কথা বলতে নাকি নিরুৎসাহিত করা হয়েছে।

ঘটনাটি প্রথম ঘটে হাকিমির সংবাদিক সম্মেলনে

মরক্কোর সংবাদিক সম্মেলনে এক সাংবাদিক স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেন। হাকিমি মাদ্রিদে বড় হওয়ায় স্প্যানিশে খুবই স্বচ্ছন্দ। কিন্তু সেখানে উপস্থিত কর্মকর্তারা জানান, প্রশ্ন অবশ্যই ইংরেজিতে করতে হবে। হাকিমি বলেন, তিনি স্প্যানিশ বুঝতে ও বলতে পারেন, তাই সমস্যা নেই। তবে আয়োজকরা জানান, সেখানে স্প্যানিশ দোভাষী নেই। শেষ পর্যন্ত সাংবাদিক স্প্যানিশে প্রশ্ন করেন, আর হাকিমি ইংরেজিতে উত্তর দেন।

ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও একই পরিস্থিতি

এর পর ব্রাজ়িলের মিডিয়া সেশনেও একই ঘটনা দেখা যায়। রিয়াল মাদ্রিদে (Real Madrid) দীর্ঘ দিন খেলা ভিনিসিয়াস জুনিয়র স্প্যানিশ ভাষায় প্রশ্নের উত্তর দিতে শুরু করেন।

কিন্তু আবারও আয়োজকদের পক্ষ থেকে ইংরেজিতে কথা বলার অনুরোধ আসে। এতে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন। পরে তিনি স্প্যানিশ থেকে সরে গিয়ে পর্তুগিজে কথা বলেন এবং দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

ম্যাচ ও বিতর্ক

ব্রাজ়িল ও মরক্কোর ম্যাচ ১-১ গোলে ড্র হয়, যেখানে ভিনিসিয়াস ও হাকিমি মাঠে নিজেদের দক্ষতা দেখান। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এই ভাষা বিতর্ক। অনেক সমর্থক প্রশ্ন তোলেন, একটি বহুভাষিক বিশ্বকাপে এমন বিধিনিষেধ কতটা যুক্তিযুক্ত? উত্তর আমেরিকায় স্প্যানিশ অন্যতম প্রচলিত ভাষা হওয়ায় এই ঘটনা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *