দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র বানানো হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বার্তা সমুদ্রবন্দর নিয়েও - 24 Ghanta Bangla News
Home

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র বানানো হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বার্তা সমুদ্রবন্দর নিয়েও

Spread the love

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরে মৎস্যহাব তৈরির যে ঘোষণা হয়েছিল, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। হলদিয়াকে নতুন করে সাজানো হবে। ড্রেজিং করে বন্দরের নাব্যতা বাড়ানো হবে। বন্ধ শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে। নতুন শিল্প আনা হবে। দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওখানে সরকারের জমি রয়েছে। সমুদ্রবন্দর গড়ে উঠলে একটা বড় সাফল্য হবে। এখানকার অর্থনীতিই বদলে যাবে। সমগ্র জেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের।’

শুভেন্দু জানান, দিঘার উন্নয়নে পর্যটকদের থেকে যে ১০ টাকা করে নেওয়া হয়, ১ জুলাই থেকে তা বন্ধ হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা সরকারের রুচিবিরুদ্ধ কাজ। সরকারের আয় হতো ৩০ লাখ। পর্যটক তো ৬০-৭০ লাখ আসে। তা হলে এত কম টাকা ওঠে কেন?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *